খাবারে ভেজাল ধরতে এবার পথে নামলো ব্লক ফুড সেফটি আধিকারিক।




কল‍্যান ঘোষ, পুরুলিয়া,

খাবারে ভেজাল ধরতে এবার পথে নামলো ব্লক ফুড সেফটি আধিকারিক। বুধবার বিকেলে বলরামপুর জুড়ে বেশ কয়েকটি মুদি দোকান ও খাবারের দোকানে গিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্যের নমুনা পরিক্ষা করে দেখেন খাদ্য নিরাপদ আধিকারিক বৃন্দ। এদিন বলরামপুর থানার একদল পুলিশ বাহিনী কে সাথে নিয়ে দোকানে দোকানে হানা দেয় দলটি।



খোজ নেন ভোজ্য তেল সহ নানান খাবারের।বরাভুম স্টেশন এ থাকা কয়েকটি খাবারের দোকানেও খতিয়ে দেখেন তারা।প্রশাসনের এই উদ্দোগ কে সাধুবাদ জানিয়েছেন মানুষজন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...