মালদা:
-২০০৯-১০ সালের মাধ্যমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা এতদিন যাবৎ তাদের রিক্রুটমেন্ট না হওয়ার কারণে অভিযোগ নিয়ে দাবি পত্র জমা দিল মালদা জেলা প্রশাসনের কাছে।
শুক্রবার দুপুরে অতুল মার্কেট থেকে তারা সঙ্গবদ্ধ হয়ে একটি বিক্ষোভ মিছিল করে মালদা জেলা প্রশাসক ভবনে ডেপুটেশন দেয়। পরীক্ষার্থীরা জানায়, ২০০৯-১০-এর টেট পরীক্ষার্থীদের রেক্রুটমেন্ট না করে রাজ্য সরকার 2014 সালের পরীক্ষার্থীদের রিকুটমেন্ট করালো। গত 10 ফেব্রুয়ারি জেলাশাসকের ওয়েবসাইটে আমাদের রেজাল্ট পাবলিস্ট হয়,সেটাও কলকাতা হাই কোর্টের নির্দেশে তাদের আগামী 6 সপ্তাহের মধ্যে তাদের প্যানেল রিক্রুট করে জয়েন করাতে হবে। সেই মোতাবেক তারা মালদা ডি,আই সাহেবের কাছে যোগাযোগ করলে তিনি কোনরকম সদুত্তর না দিয়ে তাদেরকে বলেন এই জেলায় কোন পদ নাই। তারা এতদিন ঘুরতে ঘুরতে শুক্রবার এসব বিষয় নিয়েই লিখিতভাবে জানায়। তারা আরো জানায় দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
