সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো কোতুলপুর ব্লক প্রশাসন




বাঁকুড়া:- 

দিন দিন যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে করে সারা বিশ্ব আজ উদ্বিগ্ন। তবে বেশ কয়েকদিন যাবৎ করোনার সংক্রমণ কিছুটা কমলে হাটে বাজারে বা খেলার মাঠে দেখা যাচ্ছে না কারো মুখে মাস্ক মানছেনা । যা নিয়ে  সরকার বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাই করোনোর তৃতীয় ঢেউ আসার আগে মানুষকে সচেতন করার বার্তা দিচ্ছেন সরকার। আজ কোতুলপুর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে কোতুলপুর থানা মাঠ থেকে সবজি বাজার ও মাছ বাজার পর্যন্ত মানুষকে সচেতন করেন। এবং মাস্ক বিলি করে সকলকে সুস্থ থাকার বার্তা দেন।



 উক্ত সচেতনতামূলক প্রচার এর নেতৃত্বে ছিলেন কোতুলপুর এর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাফফর মিদ্দ্যা। সভাপতি বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন কোতুলপুর পঞ্চায়েত প্রধান নিতাই নন্দী, কোতুলপুর গ্রামীণ হসপিটালের বি এম ও এইচ ডাক্তার অরুন দাস এবং পঞ্চায়েত সমিতির কর্মী থেকে শুরু করে ব্লকের কর্মী গন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...