কল্যান ঘোষ, বলরামপুর,পুরুলিয়া,
উচ্চমাধ্যমিক পরিক্ষায় ফলাফলে ২২৬ জন পরিক্ষাথীর্র মধ্যে ৪৬ জন পরিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে ঘেরাও করে বিক্ষোভ দেখালো বলরামপুর ফুলচাঁদ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়, তাতে ২২৬ জন পরিক্ষার্থীর মধ্যে ৪৬ জন কলাবিভাগের ছাত্র অকৃতকার্য হন।তারপরেই ছাত্র রা ক্ষোভে ফেটে পড়ে। শুক্রবার দিন বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক কে ঘেরাও করে। তাদের দাবী গতবছর একাদশ শ্রেনীতে পাস করলেও উচ্চ শিক্ষা সংসদের নির্দেশ মতো ফলাফলের পরেও কেনো তারা উত্তীর্ণ হতে পারেনি তা নিয়ে প্রশ্ন তুলে ছাত্র রা বিক্ষোভ দেখায়।এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার পতি বলেছেন,আমাদের তরফ থেকে কোনো ত্রুটি হয়নি।একাদশ শ্রেনীর ফলাফলের ভিত্তিতে এই ফলাফল। ছাত্রদের তিনি আস্বাস দেন যদি উচ্চ শিক্ষা সংসদ কোনো রকম পরিক্ষার নেওয়ার নির্দেশ দেয় তাহলে তারা পুনরায় তাদের পরিক্ষা দিতে পারবে।
যদিও বিদ্যালয়ের ফলাফল নিয়ে কিছুই জানেননি বলে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুব্রত মন্ডল জানান।

