সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি তে তৎপর গোপীবল্লভপুর থানার পুলিশ, হেলমেট ন ও মাস্ক না পরা আরোহী দের পরতে হচ্ছে ভোগান্তিতে



সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম 

           এইদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এর ছাতনাশোল এলাকায়  পুলিশ আধিকারিকরা হেলমেট না পরা আরোহী দের পথ অবরোধ করেন। আরোহী দের নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করা আবশ্যক নয়তো কঠোর ব্যবস্থা নেবেন তারা বলে জানান।         বৃহস্পতিবার সকাল থেকেই থানার একাধিক আধিকারিকরা রাস্তায় উপস্থিত ছিলেন। যারা হেলমেট পরে ছিলেন না তাদের সতর্ক করা হয় প্রথমবারের মতো পরবর্তীতে এইরকম দেখা গেলে তারা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর  থানার এসআই দেবাশিস মাল তিনি জানান "আজকাল হেলমেট না পরা আরোহী দের নিত্য দিনের অভ্যাসে দাঁড়িয়েছে, আর পরলেও কেবল পুলিশের আনাগোনা যে পথে সেইটুকু অন্যথায় নয় , কিন্তু হেলমেট পরে তাদের জীবনের সুরক্ষা করতে চায় না , এর জন্যেই পথ দূঘটনা সংখ্যা বেড়ে চলেছে , সেই কারনেই আমাদের আজকের এই কর্মসূচি, এর ফলে যদি কিছু মানুষ সতর্ক হয় "। 



 এই দিন পুলিশের তরফ থেকে আরও জানা যায় পরবর্তীতে বিষয় টি নাগালে না আসলে তারা আটক করবে বলে জানায়। এইদিন একাধিক মানুষ কে সতর্ক করেছেন পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...