মালদা:
রাস্তায় জল ফেলা কে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ। আক্রান্ত একই পরিবারের চার জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার চানপুর এলাকায়।
জানা গেছে আক্রান্তরা হল ইব্রাহিম শেখ, দানেশ শেখ, শামীম সেখ এবং হাসিমুদ্দিন শেখ। এদের মধ্যে ইব্রাহিম সেকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযোগ রাস্তায় জল ফেলা কে কেন্দ্র করে নিয়ামত শেখ এর পরিবারের সাথে গন্ডগোল বাদে ইব্রাহিম শেখ পরিবারের।
আক্রান্ত ইব্রাহিম সেখের স্ত্রীর অভিযোগ, বৃষ্টির জল নিকাশের ব্যবস্থা করা হয়েছে তাদের জায়গার উপর দিয়ে। বাধা দেওয়ায় নিয়ামত শেখ এর পরিবার ধারালো হাসুয়া নিয়ে তাদের পরিবারের উপর হামলা করে। ঘটনায় তাদের পরিবারের চারজন জখম হয়। এই ঘটনায় কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
