দেয়াল চাপা পড়ে গুরুতর আহত তিন ব্যক্তি এলাকায় চাঞ্চল্য




সৈয়দ মফিজুল হোদা

বাঁকুড়া : 

এবার দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হলেন তিন ব্যক্তি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ঘটনাটি ঘটেছে সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের ভাগলুই গ্রামে । আহত তিন ব্যক্তির নাম ওইজুর মন্ডল , সালমা মন্ডল , আসমা খাতুন । 

স্থানীয় সূত্রে জানতে পারা যায় , গতকাল জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি সোনামুখী ব্লকের বিভিন্ন প্রান্তে মুষলধারে বৃষ্টি হয় সেই সময় তারা নিজেদের ঘরে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘুমোচ্ছিলেন । 



তখনই হঠাৎ বাড়িটি ভেঙে পড়ে । এই ঘটনায় গুরুতর আহত হন তিনজন । স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহত ওই তিন জনকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন সেখান থেকে চিকিৎসকরা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের রেফার করেন । এই মুহূর্তে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...