বিশেষ প্রতিবেদন,
গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ রুরাল ফিজিসিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওয়েষ্ট বেঙ্গল এর হাওড়া জেলা কমিটির উদ্যোগে
বাংলা তথা বাঙালীর গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবাদপ্রতিম চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র, রায়ের জন্মদিন রাজ্যের অন্যান্য জেলার সাথে সাথে হাওড়া জেলায় সংগঠনের বিভিন্ন ইউনিটে গভীর শ্রদ্ধার সাথে পালিত হলো।
কোভিড কালীন পরিস্থিতি কে গুরুত্ব দিয়ে ছোট ছোট জমায়েত করে সংগঠনের হাওড়া জেলার উলু্বেড়িয়া, ডোমজুড় থেকে শুরু করে পাঁচলা, বাউড়িয়া প্রভৃতি ইউনিটের সদস্যরা ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং তাঁর উজ্জ্বল জীবনবৃত্তান্ত আলোচনার মাধ্যমে শ্রদ্ধানিবেদন করেন।
প্রশাসনের অনুমতি নিয়ে কোভিড বিধি মেনে এ সম্পর্কিত জেলায় সংগঠনের বৃহৎ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্যামপুর থানা এলাকায়।
যার উদ্বোধন করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য অম্লান থান্দার,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সাঁতরা, সংগঠনের হাওড়া জেলা সভাপতি কাজী মসিউর রহমান, কার্যকরী সভাপতি সেখ আলাউদ্দিন সহ শ্যামপুর ইউনিট সভাপতি সঞ্জীব মিশ্র, ইউনিট সম্পাদক অমল কান্তি মেটিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি রা ডাঃ বিধান রায়ের জীবন আলোকে নিজেদের সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।
সকলেই করোনা জনিত লড়ায়ে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকার ভূয়সী করেন।




