বিশেষ প্রতিবেদন,
পাশ করানোর দাবিতে আমতা-বাগনান রাজ্য সড়কের আমতা কালিতলায় অবরোধ করল আমতা সোনামুই কাদম্বিনী বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিকের ছাত্রীরা। জানা গিয়েছে এবছর মোট ৫৮ জন পরীক্ষার্থী ছিল এদের মধ্যে ২২ পাশ পাশ করেছে বাকি ৩৬ জন অকৃতকার্য হয়েছে। সকল ছাত্রীকে পাশ করাতে হবে এই দাবি নিয়ে
শনিবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে আমতা-বাগনান রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বেশ কিছু ছাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। পুলিশ অবরোধকারী পড়ুয়াদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়।

