অর্ত মানুষের সাহায‍্যার্থে,বাগনান,


বাগনান, হাওড়া,



দু:স্থ অসহায়  মানুষের পাশে শারীরিক সৌন্দর্যের কথা না ভেবে নিজের জন্মদিনটিকে  ক্যান্সার রোগীদের সাহায্যার্থে উৎসর্গ করলেন এক অভিনব উপায়ে বাগনানের তরুণী সুস্মিতা কুন্ডু।



সুষ্মিতা কুন্ডি  তাঁর জন্মদিনে নিজের মাথার চুল কেটে  অসহায় ক্যান্সার রোগীদের জন্য দান করেন।



 শুধু মাথার চুল কেটে দান করায় নয়,এছাড়াও বাগনান রেলওয়ে প্ল্যাটফর্মে থাকা প্রায় একশো জন ভিকারী, ভবঘুরে ও পথ শিশুদের নিয়ে কেক ও কাটলেন।



 এছাড়াও তিনি আয়োজন করেন এক  নৈশভোজের। 
উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংগঠন গিগল এবং গ্রিনারি ট্রাস্টের পক্ষ থেকে গত একমাস যাবত হাওড়া জেলার বাগনান রেলওয়ে প্লাটফর্মে থাকা আশ্রয়হীন, অসহায়  ও ভবঘুরে মানুষদের জন্য নৈশভোজের আয়োজন করার কাজ করে চলছে। 


এরই মধ্যে সুস্মিতা তাঁর জন্মদিনটিকে এভাবেই পালন করলেন।

 অপরদিকে একই ভাবে বাগনানের হিজলক গ্রামের আরও এক যুবক প্রসূন চৌধুরী তাঁর জন্মদিনটিকে অসহায়, ভবঘুরে মানুষদের জন্য উৎসর্গ করেন। 


তিনিও পৃথকভাবে এইসব ভবঘুরেদের নিয়ে তাঁর জন্মদিনে নৈশ ভোজের আয়োজন করেন। 

তিনি বলেন এভাবেই অন্যান্যরাও যদি এই অসহায়, গৃহহীন মানুষদের জন্য এগিয়ে আসেন তাহলে হয়তো এনারাও একটু আনন্দে থাকতে পারবেন।




স্বেচ্ছাসেবী সংগঠন  গিগল এবং গ্রিনারি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন লোকাল ট্রেন না চলছে ততদিন তাঁরা এভাবেই অসহায় মানুষদের মুখে অন্ন জুগিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করে যাবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...