রাজ্যের বিভিন্ন ডিপিএসসিতে ডেপুটেশন প্রাথমিক ২০১৪ টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীদেরঃ



নাজমুল হক,

গত পরশু থেকে রাজ্যের সপ্রায় প্রতিটি জেলার ডি পি এস সি অফিসে ডেপুটেশন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো ২০১৪ প্রাথমিক টেট  পাশ প্রশিক্ষিত চাকুরী প্রার্থীরা।



রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক পদে ১৬৫০০ শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছিল তার কাজ অনেকটাই শেষের দিকে। এই নিয়োগকে কেন্দ্র করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকুরী প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সঞ্চার হয়েছে। 



ইতিপূর্বে এই নিয়োগে কোর্ট স্থগিতাদেশ দিলেও ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক ভোটের পরে বাকী নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক পর্ষদ।  চাকুরী প্রার্থীরা একগুচ্ছ দাবী দাওয়া সহ বিভিন্ন জেলা প্রাথমিকের অফিসে ডেপুটেশন দেওয়া শুরু করেছেন।



 আজকেও তারা রাজ্যের বিভিন্ন জেলাত প্রাথমিক সংসদ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে ও ডেপুটেশন জমা দেয়।তাদের মূল দাবী , গত বছর ১১ই নভেম্বর নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ২০১৪ টেট পাশ প্রায় কুড়ি হাজার ট্রেন্ড ক্যান্ডিডেটকে ধাপে ধাপে প্রাথমিকে নিয়োগ করার প্রতিশ্রুতি দেন। যাতে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন এবং পূজোর আগেই তাদের চাকরি দেন এই দাবীতে তারা সরব হন।  '২০১৪ প্রাইমারি টেট পাশ  প্রশিক্ষিত নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চ" এর সভাপতি অচিন্ত ধারা জানান-আমরা মনে করি ১৬৫০০নিয়োগে এখন পর্যন্ত সরকারী হিসাবে  বারো হাজারের বেশী নিয়োগ হয়নি। 



মহামান্য হাইকোর্টের নির্দেশে বিভিন্ন DPSC তে পর্ষদ যে লিস্ট দিয়েছে সেটা হিসাব করেই আমরা বলছি।আমরা আরো জানতে পারি এ রাজ্যে প্রাথমিকে শূন্যপদের সংখ্যা প্রায় ২০০০০।কিন্তু সাত আট মাস কেটে গেলেও বর্তমানে অধিকাংশ প্রার্থী নট ইনক্লুড তালিকায় আছেন। চাকুরী প্রার্থীরা চিন্তাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন এবং বেশ কিছুজন প্রার্থীর বয়স প্রায় শেষের দিকে। এরই পাশাপাশি আমাদের চার জন নট ইনক্লুডেড প্রার্থী ইতিমধ্যে  আত্মহননের পথও বেছে নিয়েছেনন।  



মঞ্চের পক্ষ থেকে তার আবেদন, বাংলার ভোট-পর্ব সম্পন্ন হয়েছে,কোভিড পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, এবার মাননীয়া মুখ্যমন্ত্রী যেন প্রতিশ্রুতি মত, ২০১৪ সালের প্রাইমারি টেটপাশ প্রশিক্ষিত সকল নট ইনক্লুডেড   প্রার্থীদের এবছর দূর্গাপূজার আগেই নিয়োগ করে বেকার যন্ত্রণা থেকে মুক্ত করেন।  অন্যথায় স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিতে হবে।' এদিনও  রাজ্যের প্রায় বহু জেলা ডিপিএসসি ভবনের সামনে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেন ও আধিকারিকের হাতে তাদের সকলকে দ্রুত ইনক্লুড করে চাকরি দেওয়ার দাবিতে ডেপুটেশন কপি জমা করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...