লরির ধাক্কায় মৃত বালক,উলুবেড়িয়া





বিশেষ প্রতিবেদন, উলুবেড়িয়া, 

 লরির ধাক্কায় নিহত বালক,ঘটনাটি ঘটেছে বিরশিবপুর দত্তপাড়ায়, উলুবেড়িয়ার দিক থেকে একটি লরি ওটি রোড ধরে বিরশিবপুর গরুহাটায় যাচ্ছিল, অপরদিকে কৈজুড়ির শা পাড়ার বাসিন্দা মহম্মদ শা র ছেলে 10বৎসরের শামীম আক্তার শা এক বন্ধুকে নিয়ে সাইকেলে করে বীরশিবপুর আসছিল, পেছন থেকে খালি লরিটি সাইকেলে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে ই চাপা পড়ে মৃত্যু হয় শামীম আক্তার শা,অপর সাইকেল আরোহী দুরে ছিটকে পড়ার কারনে জখম হন, চাপা দেওয়ার পর লরিটি তীব্র গতিতে বেরিয়ে যায়, স্থানীয় লোকজন ছুটে আসেন আহত ব‍্যাক্তিকে চিকিৎসার জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠায়, 




উলুবেড়িয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেহটিকে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়, এলাকার মানুষের অভিযোগ ওটি রোডে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে,

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...