স্বেচ্ছায় রক্তদান শিবির, আন্দুল,




ন্যায্য বেতনক্রম এবং 14 জন সহকর্মীর অনৈতিক বদলির প্রতিবাদে 2019এর‌ 12 ই জুলাই করুণাময়ী উন্নয়ন ভবনের সামনে শুরু হয়েছিল অবস্থান কর্মসূচি।



 15 দিন অবস্থান এবং 14 দিন আমরণ অনশন পর 26 শে জুলাই সরকারপক্ষ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি মেনে নিতে বাধ্য হয়। ঐতিহাসিক 26 শে জুলাই স্মরণে সারা রাজ্যের 19 টি জেলায় 26 টি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বিজয় দিবস স্মরণে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর হাওড়া জেলার ব্যবস্থাপনায়  আন্দুল স্টেশন রোডে "বাবার স্বপ্ন পূরণ হল" এ অনুষ্ঠিত হল রক্তদান শিবির।



 অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আন্দুল জগদ্বন্ধু কলেজের অধ্যাপক মাননীয় নিমাই চন্দ্র দাঁ মহাশয়। থ্যালাসেমিয়া সোসাইটি এবং লাইফ কেয়ার ব্লাড ব্যাংক এর তত্ত্বাবধানে প্রায় 43 জন প্রাথমিক শিক্ষক  রক্ত দান করেন। 



প্রত্যেক রক্তদাতাকে সংগঠনের তরফ থেকে স্মারক প্রদান করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...