ড্রেনে থুতু ফেলায় এক যুবককে মারধর করার অভিযোগ



মালদা: 

ড্রেনে থুতু ফেলায় এক যুবককে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনি এলাকায়।

জানা গেছে আক্রান্ত ওই যুবকের নাম বিবেক মন্ডল। বৃহস্পতিবার আক্রান্ত ওই যুবক ইংরেজবাজার থানায় গৌতম হালদার সহ দুই প্রতিবেশীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানা গেছে। আক্রান্ত যুবক বিবেক মন্ডল এর অভিযোগ,সকালে ব্রাশ করার সময় ড্রেনে থুতু ফেলে সে। 



অভিযোগ এরপরই গৌতম হালদার সহ আরও একজন তার ওপর চড়াও হয় এবং তাকে মারধোর করে। তার হাতে চোট পায়। পাঁচটি সেলাই পড়েছে। বৃহস্পতিবার এই মর্মে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...