করণা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতিতে বহুদিন যাবত সরকারি ও বেসরকারি পরিবহন ব্যবস্থা স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ার ফলে বেসরকারি পরিবহন পরিষেবা চালু হয়েছে। এমনকি বহু ক্ষেত্রে সরকারি নানা পরিষেবা পুনরায় চালু হয়েছে, নিয়মিত সরকারি বাস ও মেট্রো রেল চলাচল করছে। কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে- লোকাল ট্রেন পরিষেবা এখনো বন্ধ রাখা হয়েছে। অথচ এই লোকাল ট্রেন চালুর সঙ্গে কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্ভর করে আছে।
এমতাবস্থায় প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, দোকানদার কল্যাণ সমিতি সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জনকে নিয়ে নাগরিক প্রতিরোধ প্রস্তুতি কমিটির উদ্যোগে ২৮শে জুলাই অবিলম্বে ট্রেন চালুর দাবিতে বাগনান স্টেশন চত্বরে স্বাক্ষর সংগ্রহ ও বিক্ষোভ সংঘটিত হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন নাগরিক প্রতিরোধ মঞ্চের অন্যতম সংগঠক সীমন্ত ধাড়া। পরে নাগরিক প্রতিরোধ মঞ্চের প্রতিনিধিরা বাগনান স্টেশন মাস্টারের কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
প্রতিনিধিরা জানান- অবিলম্বে অতিরিক্ত ট্রেন চালু নাহলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন।


