ভ্যাকসিন নিতে এবার অভিনব উপায়



সুবল গোপ,

চোপড়া,উত্তর দিনাজপুর,


ভ্যাকসিন  নিতে  এবার অভিনব উপায় বের করলেন চোপড়ার দাসপাড়া এলাকার রাজু বর্মন ও মিঠু সিংহ রা। তারা জানান ,এর আগে বেশ কয়েকবার সারাদিন লাইনে থেকেও ভ্যাকসিন নিতে পারিনি । তাই এবারে আগের থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ভ্যাকসিন দেওয়ার আগের দিন সারারাত স্বাস্থ্য কেন্দ্রের সামনে লাইনে থাকবো, যাতে সবার আগে আমরা ভ্যাকসিন নিতে পারি । 



তাই তারা শুক্রবার রাত্রে চোপড়া ব্লকের দাসপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ৮ টি পরিবার  মশারি  টাঙিয়ে রাত কেটেছেন । এই স্বাস্থ্যকেন্দ্রে শনিবার সকাল ১০ টা থেকে ১৮ উর্ধ্বে বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে । 



শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়ানো শুরু করেছেন কিন্তু তারা সকালে লাইনে দাঁড়াতে এসে হতবাক হয়ে যান, মশারি টেনে সারারাত লাইনে দাঁড়ানো দেখে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...