প্রাথমিক শিক্ষা সংসদের দফতরের সামনে বিক্ষোভ প্রাথমিক স্কুলের চাকুরি প্রার্থীদের।
সোলার থালাকে প্ল্যাকার্ড বানিয়ে, দাবি লিখে বিক্ষোভ চালায় তাঁরা।
২০১৪ সালের প্রাইমারি টেট পাশ এই চাকুরী প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত তাঁদের নিয়োগ করা হয় নি।
আজ মালদা জেলার প্রায় ৫০০ চাকুরী প্রার্থী বিক্ষোভ শুরু করে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে।
তাঁদের দাবি দুর্গা পুজোর আগেই তাঁদের নিয়োগ করতে হবে।*


