মালদায় ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল




মালদা: 

মালদায় ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। এবারে প্রাক্তন জেলা সভাপতি সঞ্জীত মিশ্রকে দল থেকে বহিষ্কার করার প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপি বাঁচাও কমিটি। 

বুধবার মালদা শহরের ফোয়ারা মোড়ে এই মর্মে বিজেপি কর্মীরা অবস্থান-বিক্ষোভ করেন। বিজেপি কর্মীদের অভিযোগ গত ৩০ শে জুন দল থেকে বহিষ্কার করা হয় প্রাক্তন জেলা সভাপতিকে।



 প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। যারা আদি কর্মী নির্বাচনে যারা কাজ করেছেন তাদেরকে দলে প্রাধান্য দেওয়া হচ্ছে না অথচ তৃণমূল থেকে আসা নেতাদের প্রাধান্য দিচ্ছে দল বলে অভিযোগ করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...