বৃক্ষরোপণ কর্মসূচি, আমতা,




হাওড়ার( গ্রামীন )আমতা -2, জয়পুর থানার বেশ কিছু স্কুল-কলেজের বিদ্যার্থীদের নিয়ে ২০১৯ সালে আমাদের " সাহায্যর হাত বাড়িয়ে দাও মানুষের পাশে দাঁড়াও" সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু। প্রাথমিক পর্যায়ে আমরা দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সচেষ্ট হই। প্রকৃতির ভারসাম্যহীনতার কথা মাথায় রেখে যাত্রার সূচনাকাল থেকেই আমরা একটি বৃক্ষ রোপণ প্রকল্পও গ্রহণ করি।



 ২০২১ সালে আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে এক নতুন স্তরে উন্নীত করার লক্ষ্য, ৩০০০০ চারাগাছ প্রস্তুত করার এক প্রকল্প গ্রহণ করি। 



৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস থেকে আমরা আমাদের দুই মাস ব্যাপী বৃক্ষ রোপণ উৎসবের সূচনার মাধ্যমে এই ৩০০০০ বৃক্ষ রোপণের লক্ষের দিকে দ্রুত এগিয়ে চলেছি। ইতি মধ্যেই আমরা বিভিন্ন ক্লাব সংগঠন, স্কুল, কলেজকে সাথে নিয়ে প্রায় ১০০০০ চারাগাছ রোপণ করেছি। সবুজ পৃথিবী গোড়ে তোলার লক্ষ্যে এই লাড়াইয়ে আমাদের যুব সমাজকে আমরা আহ্বান জানাই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...