রাজ্য জুড়ে প্রতিকী অবরোধে ছাত্র আন্দোলনে উত্তাল বীরভূম





স্কুল-কলেজ খোলা,ছাত্র বাস ভাড়াতে কনশেসন, ভর্তি ফি মকুব ও মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলার সুষ্ঠ সমাধানের দাবীতে রামপুরহাটে জাতীয় সড়ক অবরোধে ছাত্রদের পাশে পথচলতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। বেশ কিছু সময় জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়।



 অবরোধে নেতৃত্ব দেয় রামপুরহাট ডিএসও লোকাল কমিটির সদস্যবৃন্দ। সিউড়ীতেও পথ অবরোধ করা হয়।  জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিলের দাবীতে কালা শিক্ষা নীতির প্রতিলিপি পোড়ানো হয়।



 বোলপুরের চিত্রা মোড়ে বোলপুর ডিএসও লোকাল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...