রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল উদবাস্তু ভাঙন পীড়িতরা,


 



মালদা- 


রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল উদবাস্তু ভাঙন পীড়িতরা। মালদার মানিকচকের গোপালপুরে নতুনকরে ফের শুরু হয়েছে গঙ্গার তীব্র ভাঙন। 



গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পুরনো বালুটোলা গ্রাম প্রায় নিশ্চিহ্ন। নতুন করে ৭০ পরিবার উদবাস্তু। সব মিলিয়ে এই গ্রামেই প্রায় ৫০০-র বেশি পরিবার গ্রাম ছেড়ে পালাচ্ছেন। ঠিকানা হীন। 



খোলা আকাশের নীচে দিন কাটছে তাঁদের। আশ্বাস দিলেও এখনো তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে আশ্র‍্য় দেওয়ার ব্যবস্থা করে নি প্রশাসন।  



সেচ দফতর কোনও ভাঙন প্রতিরোধের কাজও শুরু করে নি। আজ বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে তাঁরা।  



দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা করা ও আশ্রয়ের দাবিতে ধরমপুরে রাজমহল রাজ্য সড়ক অবরোধ করে ভাঙনে উদবাস্তুরা।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...