আনারস বাগানে গাছ ও ফল কেটে নষ্ট করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল



সুবল গোপ,

উত্তর দিনাজপুর,

উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভৈষপিটা এলাকায় এক ব্যাক্তির আনারস বাগানে গাছ ও ফল কেটে নষ্ট করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল।



 অভিযোগ দুষ্কৃতীরা রাতে একাংশ জমির ধানের চারা সহ আনারস বাগান নষ্ট করেছে। সকালে বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল পুলিশ গিয়ে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছেন। 



তাসীরুল হক নামে ওই চাষির অভিযোগ এ ধরনের ঘটনা এটাই নতুন নয় এর আগেও এলাকায় চুরি,ছোটখাটো এধরনের ঘটনা লেগেই রয়েছে। এই ঘটনায় প্রায় দেড় বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...