গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটো। আহত চালকসহ ৪ জন




একটি গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটো। আহত চালকসহ ৪ জন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পুরাতন মালদার সাহাপুর এলাকায়।
জানা গিয়েছে হবিবপুর থানার শালাই ডাঙ্গা এলাকার বাসিন্দা চিকিৎসা করানোর জন্য পুরাতন মালদার মৌলপুর  হাসপাতালে গিয়েছিলেন। সেখানে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে সাহাপুর এলাকায় একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। 


এই ঘটনায় চালকসহ মোট চারজন আহত হন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তাদের চিকিৎসা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...