লোকাল ট্রেন চালুর দাবিতে 'নাগরিক প্রতিরোধ মঞ্চ' ,



করণা সংক্রমণ ক্রমাগত নিম্নমুখী হওয়ায় পশ্চিমবঙ্গের সমস্ত কিছু সচল হলেও শুধুমাত্র স্কুল কলেজ ও ট্রেন চালু হলো না। এদিকে ডিজেল- পেট্রোলের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ায় অন্যান্য পরিবহন চলছে না, চললেও অতিরিক্ত ভাড়া দিয়ে গাদাগাদি করে যেতে হচ্ছে । হকার সহ দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থা ক্রমাগত সঙ্গীন হচ্ছে।



 এমতাবস্থায় সমস্ত স্তরের মানুষ ট্রেন চালুর দাবিতে ক্ষোভে প্রতিবাদ আন্দোলনে শামিল হচ্ছে। তারই ধারাবাহিকতায়  দলমত নির্বিশেষে ঘোড়াঘাটা-বাগনান এলাকার সমস্ত স্তরের মানুষ 'নাগরিক প্রতিরোধ মঞ্চ' গড়ে তুলে আন্দোলনকে সংগঠিত করতে চায়। তারি প্রস্তুতিতে ১৪ই জুলাই ঘোড়াঘাটা বাজারে মাইক সহযোগে প্রচার আন্দোলনে শামিল হয়। এই কর্মসূচিতে উপস্থিত বক্তাগন অবিলম্বে ট্রেন চালু দাবিতে মুখরিত হওয়ার পাশাপাশি আগামী ১৮ই জুলাই শিয়ালদা স্টেশনের কাছে কেন্দ্রীয়ভাবে "নাগরিক প্রতিরোধ মঞ্চ" আহুত কনভেনশনে যোগদানের আহ্বান জানায়। 



(যেখানে নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন সহ বিভিন্ন বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন)। এই  কর্মসূচী ঘোড়াঘাটের দোকানদার সহ শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক ভাবে সাড়া ফেলে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...