তৃণমূলের শহিদ দিবসের পাল্টা শ্রদ্ধাঞ্জলী দিবস পালন করলো বিজেপি। গোটা রাজ্যের সঙ্গে মালদা জেলাতেও এই দিনটি পালন করে জেলা বিজেপি নেতৃত্ব। পাশাপাশি মানব অধিকার রক্ষা দিবস হিসেবেও দিনটি পালন করে তারা। এদিন বিজেপি-র দলীয় অফিস প্রাঙ্গণে ড: শ্যমাপ্রসাদ মুখার্জি মূর্তিতে শ্রদ্ধাঞ্জলী দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা বিজেপি সভাপতি গোবিন্দচন্দ্র মন্ডল। জানা গেছে, ভোট পরবর্তী হিংসায় ১৭১ জন বিজেপি কর্মী ও নেতা খুন হন। নিহতদের প্রতি সমবেদনা জানাতে শ্রদ্ধাঞ্জলী দিবস হিসেবে দিনটি পালন করে বিজেপি। জেলা সভাপতি গোবিন্দ্রচন্দ্র মন্ডল বলেন, ‘তৃণমূল যে শহিদ দিবস পালন করছে, সেখানে মাত্র ৩ জন মারা যায়। কিন্তু ওরা মিথ্যে বলছে, মানুষের সঙ্গে প্রবঞ্চনা করছে। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আমাদের ৯০০ কর্মী বাইরে রয়েছেন। এই রাজ্যে মানুষের মৌলিক অধিকার খর্বিত হচ্ছে। ‘গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও’ হিসেবেও দিনটি আজ আমরা পালন করি।’
