দামোদর নদীতে মাছ ধরতে নেমে মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব





বাঁকুড়া : 

গতকাল সোনামুখীর দামোদর নদীতে মাছ ধরতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছিল সোনামুখীর রাধামোহন পুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামের সুরজিৎ চক্রবর্তী নামে এক যুবকের । তিনি এলাকায় একজন যুব তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন । বৃহস্পতিবার ওই যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ , সোনামুখী ব্লক সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা । এদিন তারা মৃত যুবক সুরজিৎ চক্রবর্তীর মায়ের সঙ্গে কথা বলেন পাশাপাশি তাঁর তিন ভাই এক বোনের সঙ্গেও তারা কথা বলেন । আগামী দিনে যাতে তারা সরকারি ক্ষতিপূরণ পায় তার সবরকম আশ্বাস দেওয়া হয় । তৃণমূল নেতৃত্বদের পাশে পেয়ে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন পরিবারের সকলে । বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , সোনামুখী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কদম লোহার , রাধামোহনপুর পঞ্চায়েতের সহ-সভাপতি স্বপন বাড়ৈ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।




অর্চিতা বিদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , আগামী দিনে তাদের পরিবারের পাশে আমরা থাকবো এবং তারা যাতে সরকারি সুযোগ-সুবিধা পায় তার সবরকম চেষ্টা করা হচ্ছে । সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় জানান , তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...