বিশেষ প্রতিবেদন,
উদয়নারায়নপুর, গভীর নিম্নচাপের জেরে অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা আশঙ্কা দেখা দিয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির জেরে ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ দামোদর ও খালগুলি।
পাশাপাশি, ডিভিসি জল ছেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ডিভিসির ছাড়া জলে উদয়নারায়ণপুরের কুড়চি-শিবপুর, আরডিএ সহ পাঁচটি অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে আজ রাতেই।
আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ।পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন।


