বাংলাদেশের সমাজতান্ত্রিক নেতার প্রতি শ্রদ্ধা



বাংলাদেশ সমাজতান্ত্রিক মার্কসবাদী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ভারতবর্ষের এসইউসিআই (কমিউনিস্ট) দলের বিশিষ্ট নেতা প্রয়াত কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিকৃতিতে মাল্যদান করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মানুষ । 



তারই অঙ্গ হিসেবে বাগনান এম ডি ব্লকের অফিসে শ্রদ্ধা জ্ঞাপন করেন এসইউসিআই কমিউনিস্ট হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মিনতি সরকার সহ বাগনান লোকাল কমিটির অন্যান্য সদস্যরা। 



কমরেড মবিনুল চৌধুরীর প্রতি  শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা পাঠ করেন পম্পা সরকার। সবশেষে আন্তর্জাতিক সংগীত পরিবেশিত হয় ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...