সম্পত্তির লোভে এডভোকেটকে খুন করার চক্রান্তের অভিযোগ উঠল তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে







সাকিব হাসান,সোনারপুর‌:


চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার সোনারপুর থানার এলাকার হরিনাভি গ্রামে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে রিনা খাতুন নামে এক মহিলা পেশায় আইনজীবি, তাঁর পরিবারের সদস্যরা সম্পত্তির লোভে তাঁকে খুন করার পরিকল্পনা করেছিল, কিন্ত ব্যার্থ হয়। এদিন  ফরজ  আলী শেখ ফকির, ইউনুচ আলী শেখ ফকির, ইউসুফ শেখ ফকির, ইয়াসিন শেখ ফকির,  সুফিয়া  বিবি এবং বাড়ির অন্যান্য সদস্য মিলে এডভোকেট রিনা খাতুন এর বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং সারা রাত টহলদারী করে এডভোকেট রিনা খাতুন ও বাড়ির  অন্যান্য কাউকে না পেয়ে দুষ্কৃতীরা খুন  করতে  সক্ষম হয়নি। 



স্বাভাবিক ভাবে এমন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পাশাপাশি আইনজীবি রিনা খাতুনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এই চক্রান্ত? এর পিছনে কারা রয়েছে? রহস্য দানা বেঁধেছে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...