সুবল গোপ,
চোপড়া:-
শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগছ বাজারে এক দোকানে দুষ্কৃতীরা লুটপাট করে বলে অভিযোগ।
দোকান দার শ্রীহরি পাল বলেন, হঠাৎ পঞ্চাশ ষাট জন আমার দোকানে এসে প্রথমে দোকানের পাল্লা ভেঙে ফেলে।
এরপর দোকানের ভিতরে ঢুকে ক্যাশ বাক্সে থাকা টাকা এবং দোকানের বেশ কিছু মাল নিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চোপড়া থানার আইসি মকসেদুর রহমান সহ অন্য পুলিশকর্মীরা।
ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। দিন দুপুরে দোকান লুটপাট এর ঘটনায় উদ্বিগ্ন দোকানিরা।

