ফাস্ট ফুডের দোকানে সিলিন্ডার থেকে আগুন,



মালদাঃ

-ফাস্ট ফুডের দোকানের খাবার তৈরি করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বড়সর অগ্নিকান্ডের হাত থেকে রেহাই পেল এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়ি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার বামুনপাড়া এলাকায়। ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়,ওই ক্ষুদ্র ব্যবসায়ীর নাম সন্তোষ দাস। চাঁচল শহরের নেতাজি মোড় সংলগ্ন জাতীয় সড়কের ধারে তার একটি ছোট্ট ফাস্টফুডের দোকান রয়েছে।দোকানে খাবার তৈরি ত করার সময় হঠাৎ গ্যাস সিলেন্ডার আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনরকমে ওই আগুন নিভিয়ে গ্যাস সিলিন্ডার থেকে একটি জলাশয় ফেলে দেওয়ার পরে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।



খবর দেওয়া হয় চাঁচল দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে দমকল কর্মীরা। তবে জানা যায় এই ঘটনাই তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও ফাস্ট ফুডের দোকানের প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার সামগ্রিক নষ্ট হয়েছে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...