মেলায় বচসার জেরে চাকুর আঘাতে মৃত্যু হল এক যুবকের





মালদা,২২ জুলাই :

 ঈদ উপলক্ষে বসেছিল মেলা। সেই মেলায় বচসার জেরে চাকুর আঘাতে মৃত্যু হল এক যুবকের।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের নাগরাই বাজার এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম, ইয়ারুল সেখ(২২)। বাড়ি ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষীপুর গ্রামে।
অভিযুক্ত সাদিকুল সেখ। বাড়ি ওই এলাকায়।
           মৃত যুবকের দাদা রেজাউল শেখ জানান, ঈদ উপলক্ষে একটি মেলা বসেছে নাগরাই বাজারে। সেখানে গিয়েছিল তার ভাই। সাদেকুল এর সঙ্গে বচসার জেরে তার ভাইয়ের পেটে চাকু মারে সাদিকুল। এরপর রাতেই রক্তাক্ত অবস্থায় ভাইকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারনে বচচা তা পরিষ্কার করে বলতে পারেননি তিনি।



          মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...