পালিত হলো মোহনবাগান দিবস




সকাল থেকে আকাশের মুখ ভার। সমস্ত আবহাওয়া পূর্বাভাসে প্রবল  বৃষ্টি। কাদামাঠে বৃষ্টি হলেও খালিপায়ে মোহনবাগান ব্রিটিশ সিংহের কেশর ছিঁড়েছিল সেদিন এগারো জন, ১৯১১ সালের ২৯শে জুলাই। আর এই ২০২১ সালের ২৯শে জুলাই তো শুধু তাঁদেরকে শ্রদ্ধা জানানো না, এই দিনটা মোহনবাগান সমর্থকদের কাছে আরও অনেক কিছু করার দিন। এই দিনটি "মোহনবাগান দিবস" হিসাবে বরাবরের মতো পালন করলো হাওড়ার উলুবেড়িয়া মহকুমা ভিত্তিক মোহনবাগান ফ্যানস ক্লাব 'উলুবেড়িয়া মেরিনার্স'।




এই দিনটা ছিল সবুজ মেরুনের জন্যই। তাই বৃষ্টি উপেক্ষা করে উলুবেড়িয়া মেরিনার্সের বেশ কিছু মোহনবাগান ফ্যানস মিলিত হয়েছিলেন। সন্ধ্যায় অমর একাদশের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কেক কেটেও এই বিশেষ দিনটি পালন করে রায়ন, অভিষেক, বাপ্পা, অভিক, দেবু, সৌম্য, সৌভিক, সায়ন, সৌগত, সৌম্যদীপ, সুশানরা।



উলুবেড়িয়া মেরিনার্সের মুখপাত্র অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানান, "প্রতি বছর তারা মোহনবাগান দিবস পালন করেন সকালে পতাকা উত্তোলন করে, শ্রদ্ধা নিবেদন করে সবাই দুপুরে ক্লাব তাঁবুতে হাজির হন। কিন্তু করোনার সময়কালে গত বছর ও এবছর তারা ক্লাবে যেতে পারেনি। আর এবার তো সারাদিন ধরে বৃষ্টির ভ্রুকুটি। তা সত্ত্বেও তারা সন্ধ্যায় নিজেদের মতো করে এই ঐতিহাসিক দিনটি পালন করেছেন। এই সংগঠনের বেশ কিছু সদস্য ইচ্ছা থাকলেও উপস্থিত থাকতে পারেন নি।"




উলুবেড়িয়া মেরিনার্সের সম্পাদক রায়নদেব হালদার বলেন, "এই মেরিনার্স ফ্যানস ক্লাব শুধুমাত্র খেলা দেখতে যাওয়ায় সীমাবদ্ধ নেই। আমরা সারা বছর নানান সামাজিক কর্মকান্ড করে থাকি। সম্প্রতি আমরা ইয়শ ও বন্যা বিধ্বস্ত মায়াচরে ত্রাণ নিয়ে গেছিলাম। আগামী মাসেই আছে রক্তদান শিবির, বৃক্ষরোপন।সবাইকে আবারও জানাই মোহনবাগান দিবসের শুভেচ্ছা।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...