দোকান ঘরের চাঙর খসে গুরুতর জখম এক মুদি ব্যবসায়ী




মালদা,৩১ জুলাই : 

দোকান ঘরের চাঙর খসে গুরুতর জখম এক মুদি ব্যবসায়ী।
ঘটনাটি ঘটেছে, নেতাজি পৌর বাজারে।
আহত ব্যবসায়ীর নাম অপূর্ব কুন্ডু।
শনিবার সকাল এগারোটা নাগাদ দোকানদারি করার সময় হঠাৎ তার মাথায় বড় চাঙর খসে পড়ে।
       আহত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
জরাজীর্ণ দোকান ঘর গুলি মেরামতি করার আবেদন জানিয়েছিল বাজার কমিটি কিন্তু আজও সংস্কার করা হয়নি দোকানগুলি। 



এর আগেও কয়েক জন আহত হয়েছিল এই বাজারে। আবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নেতাজি পুরো বাজার এলাকায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...