জল ফেলা কে কেন্দ্র করে প্রতিবেশীদের হাতে আক্রান্ত এক গৃহবধূ




মালদা: 

জল ফেলা কে কেন্দ্র করে প্রতিবেশীদের হাতে আক্রান্ত এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে মালদা থানার সাহাপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত ওই গৃহবধূর নাম উষা মন্ডল। বাড়ি ওই এলাকাতেই। এই ঘটনায় মালদা থানায় চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, ছাদের জল ফেলা কে কেন্দ্র করে প্রতিবেশী রাজা সাহার সাথে বচসা হয়। 



অভিযোগ এরপরই রাজা সাহা সহ তার পরিবারের চারজন বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে।এরপরই রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে গৃহবধূর। এদিকে লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...