আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ট্রাফিক পুলিশ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। জানা গেছে, ওই শিশুর নাম বিশু শীল(১০)। তার বাড়ি পুরাতন মালদার নলডুবি এলাকায়। গরিব পরিবারের সন্তান সে। শহরের রাস্তায় বাদাম ফেরি করে বেড়ায় সে।
মঙ্গলবার সন্ধের দিকে সুকান্ত মোড়ে এক ফার্স্টফুডের ঠেলাগাড়ির সামনে সে আখ খাচ্ছিল। ওই সময় আখের খোসা পড়ে যায় দোকানের সামনে। এরপরই ওই দোকানের অভিযুক্ত মালিক গরম তরকা ফেলে দেয় তার শরীরে।
শরীরের বেশ কয়েকটি জায়াগায় পুড়ে ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় ট্রাফিক পুলিশরা উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।


