এক পরিবারের দুই সদস্যকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ




মালদা, ২৫ জুলাই:


এক বালককে শারীরিক নিগ্রহ করা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা। এক পরিবারের দুই সদস্যকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ। আহত অবস্থায় দুজনে  ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বৈষ্ণবনগর থানার জয়েনপুর এলাকায়। জানা গেছে, জয়েনপুরের ইসরাইল শেখ এর সাত বছরের ছেলেকে শারীরিক নিগ্রহ করে প্রতিবেশী সেন্টু শেখের কুড়ি বছরের ছেলে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা বাধে। দুই পরিবারকে নিয়ে রবিবার বিকেলে সালিশি সভা বসার কথা ছিল গ্রামে। 



তবে অভিযোগ, তার আগেই সেন্টু শেখ দলবল নিয়ে হামলা চালায় ইসরাইল শেখের ওপর। বোমা ও হাঁসুয়া নিয়ে আক্রমণ চালান হয় বলে অভিযোগ। হাঁসুয়ার কোপে আহত হন ইসরাইল সেখ ও তার ভাই তপেজ সেখ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...