শ্যামপুর থানা বিদ্যাসাগর মৃত্যু শতবার্ষিকী কমিটির পক্ষ থেকে আজ সকালে শ্যামপুর-গড়চুমুক মোড়ে বিদ্যাসাগরের আবক্ষ মর্মর মূর্তিতে মাল্যদান করা হয়। প্রবল বৃষ্টির মধ্যেই শ্যামপুরের বিশিষ্ট সাঁতারু ও সমাজসেবী অলক দলপতিরর নেতৃত্বে মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদিত হয়।