উচ্চমাধ্যমিকে কম নম্বরের অভিযোগে রাস্তা অবরোধ,




স্বরূপ সনগিরি,

বাঁকুড়া:-

সারেঙ্গা ব্লকের বাগজাতা বাসুদেবপুর মহাত্মা গান্ধী শতবার্ষিকী স্মৃতি বিদ্যাপীঠ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 52 জন ছাত্রছাত্রীর মধ্যে 90% ছাত্র-ছাত্রীর কম নম্বর এসেছে ও একজন ছাত্র ফেল করেছে তার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সদোত্তর উত্তর না পেয়ে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর বাগজাতা মোড় পথ অবরোধ শুরু করে সাড়ে দশটা নাগাদ। সারেঙ্গা থানার পুলিশ এসে তাদের বোঝালেও কোনো কাজ হয়নি শেষে পুলিশ এর অনুরোধে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিমির বরণ সিনহাবাবু ও সারেঙ্গা চক্রের এসআই সোনালি মুরমু এবং সারেঙ্গা দক্ষিণ চক্রের এস আই তন্ময় চক্রবর্তী সহ সারেঙ্গা থানার মেজ বাবুর উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের দাবিগুলি সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর আশ্বাসে বেলা 1 টা নাগাদ পথ অবরোধ উঠে যায়।



 আন্দোলনকারীদের মধ্যে ছাত্র রাহুল ঘোষ বলেন পরীক্ষায় হলো না অথচ আমাদের কম নাম্বার দেওয়া হল কেন তা আমরা বুঝে উঠতে পারছিনা আমরা পরীক্ষা হলে অবশ্যই বেশি নাম্বার পেতাম আমাদের দাবি অবিলম্বে আমাদের নাম্বার বাড়ানো হোক তাছাড়া আমরা কোন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবো না কম নাম্বার পাওয়া ছাত্র ছাত্রীদের ভর্তির সুযোগ করে দেওয়া হোক ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...