গভীর নিম্নচাপ অতি ভারিবৃষ্টিতে জল যন্ত্রণা। দুর্ভোগের শিকার এলাকাবাসী।

==================




দক্ষিণ 24 পরগনা:- 


গভীর নিম্নচাপ কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে এলাকায় জমে গিয়েছে বৃষ্টি র জল। বৃষ্টির জমা জলে ভোগান্তির শিকার এলাকাবাসী। এমনই চিত্র ধরা পরল দক্ষিণ 24 পরগনা জেলার সাউথ গড়িয়া শান্তিনগর গ্রামে। যেখানে আজও জমে রয়েছে বৃষ্টির জমা জল। 



কোথাও বাড়ির মধ্যে জমে রয়েছে জল। রাস্তার জমা জলে দুর্ভোগের শিকার পথচলতি মানুষ থেকে গাড়ি চালকরা। যেখানে এলাকাবাসী পঞ্চায়েত প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। 




তাদের দাবি অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন গোটা গ্রাম। আজও জলের মধ্যে বসবাস করছে গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশের সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি। আজ এলাকাবাসী কেমন আছে দেখতে আসেনি পঞ্চায়েত প্রশাসন ও স্থানীয় বিধায়ক। 



নেই ঠিকঠাক জল নিকাশি ব্যবস্থা। যে কারণে বারে বারে জল যন্ত্রণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে সে দিকে তাকিয়ে এলাকাবাসী।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...