হাওড়া জেলার শ্যামপুর থানার এর বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ভাবে খবর আসে সাপ ও বাঘরোল সহ বিভিন্ন বন্যপ্রাণী পিটিয়ে মারার, জনরোষ এর হাত থেকে রক্ষা করতে শ্যামপুর ১ ব্লকে চলছে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সচেতনতার কাজ পাড়ায় পাড়ায় গিয়ে মানুষ কে বোঝানো, সচেতন করা আইনের বিষয়ে সচেতন করা মানুষ ও বন্য প্রাণ এর সহবস্থান এর কথা তুলে ধরার কাজ চলছে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের রেসকিউ টিম এর সদস্য সদস্যা দের নিয়ে।
বন্যার কারনে প্রচুর সাপ বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে এবং মানুষ দেখা মাত্রই তাদের পিটিয়ে মারছে পুরিয়ে মারছে।
আজকে কর্মসূচিতে অংশ নিলেন সৌম্য মন্ডোল ও সংগীতা গিরি সহ অনেকেই।