মাছ ধরার যন্ত্রে ধরা পড়লো বিশালাকার কেউটে সাপ



রবি ভৌমিক, শ‍্যামপুর,

মাছ ধরার যন্ত্রে ধরা পড়লো বিশালাকার কেউটে সাপ। আজ সকালে 9:26 মিনিট নাগাদ শ‍্যামপুর থানার বারগ্ৰাম অঞ্চলের দানপতিয়া গ্ৰামের বেরা পাড়া থেকে স্বপ্নের শহর শ‍্যামপুর গ্ৰুপের সদস্য দিপু কয়াল ফোনের মাধ্যমে জানায় যে বাসুদেব বেরা নামে এক ব‍্যক্তির খালে বসানো মুগরী তে এক বিশাল আকার কেউটে সাপ পড়েছে, খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ স্বপ্নের শহর শ‍্যামপুর গ্রুপের সদস্যরা দানপাতিয়ার বেরা পাড়ায় উপস্থিত হয়, ছিলেন গ্ৰুপের এডমিন বিজয় সাঁতরা, সমিরন সামন্ত,ও দিপু কয়াল । 



 গ্ৰুপের পক্ষ হতি সঙ্গে সঙ্গে বনদপ্তর এর সাথে যোগাযোগ করা হয়,এবং যোগাযোগের ঠিক অল্প সময়ের মধ্যেই বনদপ্তর কর্মীরা এসে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মাছ ধরার যন্ত্রের মধ্যে পড়া কেউটে সাপটিকে রেস্কিউ করে নিয়ে চলে যায়। অপরদিকে শ‍্যামপুরের বানেশ্বরপুর 2নং পঞ্চায়েতের গুড়েপাড়া এলাকায় মাছ ধরার যন্ত্রের মধ্যে পড়ে একটি বিশালাকার কেউটে সাপ,বনদপ্তরকে খবর দিলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।



  
স্বপ্নের শহর শ‍্যামপুরের পক্ষ হতে সকল মানুষের কাছে আহ্বান জানানো হয় যাতে বন‍্যপ্রানী না মারা হয়,পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যে সকলের কাছে আহ্বান জানানো হয়।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...