আবার ও একবার স্বেচ্ছাসেবী সংস্হা বিহানের এক নতুন উদ্যোগ গ্রাম ও মফস্বল এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাএ-ছাএী দের ভবিষ্যৎ এর পড়াশোনার বিষয় নি তাইর্ধারন নিয়ে। ক্যারিয়ার কাউন্সিল নামক প্রোগ্রামের আয়োজক ও উদ্কোতা বিহানের কমিটির সদস্যরা জানান সমাজের অনেক ছাএ-ছাএীরা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর কি কি বিষয় নিয়ে পড়াশোনা করলে জীবনে ভালো একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সে ব্যপারে ওয়াকিবহল থাকে না। সেই জন্যই বিহানের এই উদ্যোগ। করোনা আবহকালে অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আজ (২৫শে জুলাই) এই অনুষ্ঠান করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০ জন মতো ছাএ-ছাএী আজ এই অনুষ্ঠানে অংশগ্রহন করে।
বক্তাদের মধ্যে কেউ মহাবিদ্যালয়ের অধ্যাপক বা অধ্যাপিকা, কেউ বা আবার বিজ্ঞানী। কেউ ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অধিকর্তা বা কেউ জাতীয় স্তরের ব্যাঙ্কের অফিসার। এনারা সবাই দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন।
এনাদের মূল উদ্দশ্য ছিল ঐ-সমস্ত ছাএছাএীদের ভবিষ্যৎ পড়াশোনার বিষয় নির্নয়ের প্রাক্কালেই তাদের সঠিক দিশা দেওয়া যা তাদের চাকুরী পেতে বা উচ্চশিক্ষিত হওয়ার পর সমাজের জন্য কিছু করতে নতুন আলো দেখাবে। আজকের দিনে বা আগামি দিনে কোন কোন বিষয় উঠে আসছে সেটা এখন থেকে জেনে নেওয়াটা যেমন জরুরি ঠিক তেমনি লক্ষ লক্ষ প্রতিযোগিকে হারিয়ে নিজের দক্ষতা অনুযায়ি চাকুরি পাওটাও জরুরি। প্রোফ্শেনাল হোক বা অ্যাপ্লায়েড, বিদেশি ভাষা, ফার্মেসি, নার্সিং, বন-বিদ্যা থেকে শুরু করে এগরিকালচার, ফাইন-আর্টসের মতো বিষয় নিয়েও বিষদ আলোচনা করা হয় সেই সমস্ত বিষয়ের উচ্চশিক্ষিত বা কর্মরত পারদর্শিদের দ্বারা।
বিহানের তরফ থেকে বলা হয় ছাএ-ছাএীদের অনেকে সাড়া দিয়েছে যা অত্যন্ত আশাজনক এবং বিহান থেকেও নিশ্চয়তা দেওয়া হয় ভবিষ্যতেও তাদের পাশে থাকার। পূর্বেও বিহান নামক এই সংস্হা বিভিন্ন কাজে নিয়োজিত ছিল।আগামি দিনেও বিহান এ-ধরনের আরোও কাজে নিযুক্ত হতে চলেছে বলে জানান হয়। সমাজের জন্য সর্বদা কর্মযোগীর মতো কাজ করে যাওয়া ও তরুন সমাজকে সঠিক দিশা দেখানোর যে প্রচেষ্টা যে বিহানের সদস্যরা দেখাচ্ছে সেই অঙ্গিকারে তাদের ভূমিকা সত্যই অনস্বীকার্য।



