জমির আল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ




মালদা,২২ জুলাই :

 জমির আল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। গুলি লাগে তার ডান কাঁধে।
        পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম সেখ হেনা (৪৫)। বাড়ি রতুয়া থানার সাহাপুর এলাকায়। অভিযুক্ত সেখ নাজির পলাতক।
সেখ হেনার অভিযোগ তাদের জমির পাশেই রয়েছে নাজিরের জমি। জমির আল দেওয়াকে কেন্দ্র করে এর আগেও তাদের বচসা হয়েছিল। বুধবার রাতে গ্রামে আবার ওই বিষয় নিয়ে বচসা শুরু হয়। সেই সময়  তাকে লক্ষ্য করে গুলি চালায় সেখ নাজির।
তার বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
        তবে কি কারণে গুলির ঘটনা তা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...