নিজস্ব প্রতিবেদক,
উলুবেড়িয়া, 

 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করানোর দাবিতে সকাল থেকে বিকাল অব্ধি স্কুলের স্টাফরুমে তালা ঝুলিয়ে  বিক্ষোভ দেখাল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া-২ ব্লকের তেহট্ট হাই স্কুলে। বিক্ষোভরত পরীক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার 2021 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরলে ছাত্র ছাত্রীরা দেখতে পায় তাদের অধিকাংশই অকৃতকার্য হয়েছে। তাদের অভিযোগ, তারা অনুত্তীর্ণ হওয়ার যোগ্য নয়। কিন্তু প্রোজেক্টে নাম্বার কম দেওয়া হয়েছে বলেও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙুল তুলেছে বিক্ষোভরত পড়ুয়ারা। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে তেহট্ট হাইস্কুলের স্টাফরুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বেশ কিছু পড়ুয়ারা। 



 এমনকি স্কুল থেকে রেজাল্ট নিতেও অস্বীকার করে বিক্ষোভে সামিল হওয়া পড়ুয়ারা। পড়ুয়াদের সাথে বিক্ষোভে সামিল হয় তাদের অভিভাবকরা। তেহট্ট উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল মল্লিক জানান, এবার আমাদের বিদ্যালয়ে মোট ৮৬ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে ৩৭ জন পাশ করেছে ও বাকি ৪৯ জন অকৃতকার্য হয়েছে। প্রোজেক্টে নাম্বার কম দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক উৎপল মল্লিক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...