বাঁকুড়া:-
২১ শে জুলাই শহীদ দিবসে বিজেপির ঘর ভাঙলো ।বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস ১ নং অঞ্চলের ২২৬ টি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করলো ।এদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ ।গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়ে ব্লকে ব্লকে ২১ শে জুলাই শহীদ স্মরণ কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।
সেইমত আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে শহীদ দিবস পালন করা হলো। দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করে নিরবতা পালন করা হয়। পতাকা উত্তোলন করেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ ।এছাড়াও উপস্থিত ছিলেন কুন্তল মন্ডল, মোল্লা নাসের আলি, চন্দন রক্ষিত, রুনু মেটে সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থক ।

