বিশ্ব সর্পদিবস উপলক্ষে আলোচনা, উলুবেড়িয়া



নিজস্ব প্রতিবেদক,


আজ বিশ্ব সর্প দিবসে সাপকে আরো নিখুঁত ভাবে জানা বোঝা ও সাপে কাটা প্রতিরোধ ও নিরাময় নিয়ে হাতে কলমে কর্মশালার মাধ্যমে হাওড়া জেলার নানা প্রান্ত থেকে আসা ৩৫ জন পরিবেশপ্রেমিককে নিয়ে একদিনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো, এই কর্মশালার  ব্যবস্থাপনায় ছিল *হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ* ।



উলুবেড়িয়ার জগৎপুরের আনন্দ ভবন ডেভ এন্ড ব্লাইন্ড স্কুলের সভাগৃহে। স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন - বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অজয় দাস মহাশয়। বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশপ্রেমী অধ্যাপক গবেষক কৌষিক প্রামানিক( প্রেসিডেন্সি কলেজ) সমাজ সেবক  সাইদুর রহমান মহাশয়। সাপ সম্পর্কে চেনালেন ও পরিবেশে সাপের গুরুত্ব নিয়ে বোঝালেন বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ তথা নয়াচর যদুনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ সরকার মহাশয়।



 সাপে কাটলে কিভাবে রোগীকে বাঁচানো হবে, কিভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিভাবে চিকিৎসা হয় - হাতে কলমে দেখালেন সর্পবিষ বিশেষজ্ঞ শুভেন্দু মুখার্জী। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্য শুভজিৎ মাইতি সাপ উদ্ধারের নানা যন্ত্রপাতি নিয়ে ডেমোস্ট্রেশন দেন। গান করেন সঙ্গীতা গিরি বাজনা বাজায় নয়ন পাল। 



 সঞ্চালনা করেন - সায়ন দে। অনুষ্ঠানের গুরুত্ব ও মঞ্চের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের অবগত করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলে কর্মশালা। আড্ডার ছলে চলে পুরো অনুষ্ঠান ও কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...