মদ বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার




মালদা:

 ইংরেজবাজার থানার পুলিশ শহরের নেতাজি সুভাষ রোড এলাকা থেকে দুইজন পান বিক্রেতাকে বেআইনিভাবে মদ বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করে । অভিযুক্তদের কাছ থেকে দেশি-বিদেশি প্রায় 200 মদের বোতল উদ্ধার হয়। যার বাজারমূল্য প্রায় 18 হাজার টাকা। 

জানা গেছে,অভিযুক্ত দুজনের নাম রাজকুমার সাহা তাদের বাড়ি ইংরেজবাজার বালুর চর এলাকায় আরেকজনের নাম সুশান্ত সাহা বাড়ি ইংরেজবাজার এর বিবি গ্রাম এলাকায়। অভিযুক্তরা পানের দোকানের আড়ালে এই বেআইনী ভাবে মদ বিক্রি করতো। ইংরেজবাজার থানার পুলিশ বিশেষ অভিযানে শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে এদিকে রবিবার অভিযুক্ত দুজন কেই মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...