পরিত‍্যক্ত বাড়ি থেকে সাপের বাচ্ছা ও ডিম,




মালদা শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকার এক পরিত্যক্ত  বাড়ির  ভিতর থেকে দশটি বিষধর গোখরো সাপের বাচ্চা ও বেশকিছু সাপের ডিম  উদ্ধার করলেন সর্পপ্রেমী নিতাই হালদার । 

সোমবার সকালে এলাকার বাসিন্দা পরিমল ঘোষের কাছ থেকে খবর পেয়ে ওই দশটি সাপ উদ্ধার করেন নিতাই। তিনি জানিয়েছেন, এই সাপগুলো কে কোনও গভীর  জঙ্গলে ছেড়ে দেবেন। স্থানীয় বাসিন্দা পরিমল ঘোষ জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরেই  আমার  বাড়ির ভেতরে একটি পরিত্যক্ত ঘরে বেশ কয়েকটি সাপ ঘোরাফেরা করছিল। ফলে আমরা ও বাড়ির  আশেপাশের বাসিন্দারা রীতিমতো আতঙ্কে ছিলেন। এদিন সকালে  ফের সাপ গুলি কে বাড়ির বারান্দায় ঘোরাফেরা করতে দেখেন পরিমল বাবু। সঙ্গে সঙ্গে  খবর দেন পুরাতন মালদার সর্পপ্রেমী নিতাই হালদার কে। নিতাই হালদার সকাল বেলায় ছুটে আসেন এবং দশটি সাপ উদ্ধার করেন।  নিতাই হালদার বলেন, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তাই সাপগুলোকে না মেরে উদ্ধারের জন্য আমাকে খবর দিয়েছেন। সাপ গুলো কে আজ গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এই সাপ গুলি হল বিষাধর গোখরো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...