যুবকের খুনের ঘটনায় অভিযুক্ত কে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ




ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের নাগরাইবাজার এলাকায় এক যুবকের খুনের ঘটনায় অভিযুক্ত কে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্ত ওই যুবকের নাম সাদিকুল শেখ তার বাড়ি নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষীপুর গ্রামে। শনিবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ঈদ উপলক্ষে ইংলিশ বাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের নাগরাই বাজার এলাকায় মেলা বসেছিল। সে সময় রথের উপর থেকে কে বা কারা এলাকার একটি মেয়েকে গায় থুতু ফেলে। তখনই  এলাকার লোকদের সাথে মেলাতে দেখতে আসা বাইরের গ্রামের লোকদের সংঘর্ষ বেধে যায় আর তখনই অভিযুক্ত সাদিকুল শেখ ইয়ারুল শেখ কে পেটে চাকু ঢুকিয়ে হত্যা করে। তারপরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। 



এদিকে ইংরেজবাজার থানার পুলিশ বিষয়টি তদন্তে নেমে খুনের ঘটনায় অভিযুক্ত সাদিকুল শেখ কে শুক্রবার রাতে শহরের রথবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে । শনিবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...